জাপান চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের সাঙ্গে এফবিসিসিআই বৈঠক অনুষ্ঠিত

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৫-৩০ ১৭:১৮:৩৮


জাপান চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের সাঙ্গে এফবিসিসিআই বৈঠক অনুষ্ঠিত । দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে জাপানী বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে ।

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম আজ (৩০-৫-১৯) জাপান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (জেসিসিআই) নেতৃবৃ›ন্দের সাথে বৈঠক করেছেন। টোকিওতে জেসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সংগঠনের চেয়ারম্যান মি. আকিও মিমুরা এবং চেম্বারের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনায় এফবিসিসিআই সভাপতি জাপান চেম্বার নেতৃবৃন্দকে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে আরও জাপানী বিনিয়োগের আহ্বান জানান। শেখ ফাহিম জেসিসিআই নেতৃবৃন্দকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান। এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি জনাব মো: মুনতাকিম আশরাফ, সহ-সভাপতিবৃন্দ মিসেস হাসিনা নেওয়াজ, জনাব রেজাউল করিম রেজনু এবং জনাব নিজামুদ্দিন রাজেশ বৈঠকে অংশ নেন।

উল্লেখ্য যে, ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে ২৭৯টি জাপানী ব্যবসা প্রতিষ্ঠান কর্মরত রয়েছে। বর্তমান সফরে এফবিসিসিআই বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও বৃদ্ধির বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহন করছে।