বাংলামোটরে বহুতল ভবনে আগুন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-০৯ ১৩:০২:৪৫
রাজধানীর বাংলামোটরের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট।
আজ রবিবার দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে গণমাধ্যমকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি কিংবা কারণ জানা যায়নি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













