বিদেশী বিনিয়োগের শীর্ষে বাংলাদেশ:তলানিতে ভূটান
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৬-২৪ ১২:২৩:৪৮
দক্ষিন এশিয়ায় বিদেশী বিনিয়োগের শীর্ষে বাংলাদেশ। আর তলানিতে ভূটান। ২০১৭ সালের তলনায় ২০১৮ বাংলাদেশে বিদেশী বিনিয়োগ বেড়েছে ৬৮ শতাংশ। আর ভুটানের বিনিয়োগ কমেছে ১৬০ শতাং।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (ইউএনসিটিএডি) কার্তৃক প্রাকশিত বিশ্ব বিনিয়োগ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সোমবার রাজধানীর হোটেল সোনারগাওয়ে এ প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক মোঃ আবুল কালাম আজাদ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা)নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী ।
প্রতিবেদন উপস্থাপন করেন পলিসি রিসার্চ ইন্সটিটিউট (পিআরআই)-এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম।
প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে বাংলাদেশে বিদেশী বিনিয়োগ ছিলো ২৫১ কোটি ১৬ লাখ ডলার । ২০১৮ সালে সে বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ কোটি ৩৩ লাখ ডলার । সে হিসেবে বিদেশী বিনিয়োগ বেড়েছে ৬৮ শতাংশ। পাশের দেশে ভারতের ২০১৭ সালে বিদেশী বিনিয়োগ ছিলো ৩ হাজার ৯৯০ কোটি ৩৮ লাখ ডলার । ২০১৮ সালে সে বিনিয়োগ দাঁড়ায় ৪ হাজার ২২৮ কোটি ৫৭ লাখ ডলার। বিদেশী বিনিয়োগ বেড়েছে ৬ শতাংশ। মালদ্বীপে ২০১৭ সালে বিদেশী বিনিয়োগ ছিলো ৪৯ কোটি ২৭ লাখ টাকা। ২০১৮ সালে সে বিনিয়োগ দাঁড়ায় ৫৫ কোটি ১৮ লাখ টাকা। বিদেশী বিনিয়োগ বেড়েছে ১২ শতাংশ। নেপালে ২০১৭ সালে বিদেশী বিনিয়োগ ছিলো ১২ কোটি ৯২ লাখ টাকা। ২০১৮ সালে সে বিনিয়োগ দাঁড়ায় ১৬ কোটি ৮ লাখ টাকা। বিদেশী বিনিয়োগ বেড়েছে ২৪ শতাংশ। পাকিস্তানে ২০১৭ সালে বিদেশী বিনিয়োগ ছিলো ৩২৩ কোটি ২০ লাখ টাকা। ২০১৮ সালে সে বিনিয়োগ দাঁড়ায় ২৩৫ কোটি ২০ লাখ টাকা। বিদেশী বিনিয়োগ কমেছে ২৭ শতাংশ। শ্রীলঙ্কায় ২০১৭ সালে বিদেশী বিনিয়োগ ছিলো ১৩৭ কোটি ২৭ লাখ টাকা। ২০১৮ সালে সে বিনিয়োগ দাঁড়ায় ১৬১ কোটি ৫ লাখ টাকা। বিদেশী বিনিয়োগ বেড়েছে ১৭ শতাংশ। ভুটানে ২০১৭ সালে বিদেশী বিনিয়োগ ছিলো ৯৯ লাখ টাকা। ২০১৮ সালে সে বিনিয়োগ দাঁড়ায় ৫৯ লাখ টাকা। বিদেশী বিনিয়োগ কমেছে ১৬০ শতাংশ।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














