এনইউতে ৪৮৮ কোটি টাকার বাজেট ঘোষণা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-২৯ ১৮:৫০:৫৮
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২১তম সিনেট অধিবেশনে ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব, উন্নয়নসহ মোট ৪৮৮ কোটি ১৫ লাখ ৮৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার (২৯জুন) সকাল ১০টায় গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিনেট এই অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেটের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।
অধিবেশনে কোষাধ্যক্ষ নোমান উর রশীদ বাজেট পেশ করেন, যা সিনেট কর্তৃক গৃহীত হয়। ৪৮৮ কোটি ১৫ লাখ ৮৫ হাজার টাকার বাজেটের মধ্যে (রাজস্ব) ২৮৫ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য ২০২ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সিনেট অধিবেশনে ব্যাপক আলোচনা শেষে বঙ্গবন্ধুর শতজন্মবার্ষিকী নিয়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়। এসব কর্মসূচির মধ্যে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, বিতর্ক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মারক গ্রন্থ রচনা ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয়েছে।
সানবিডি/ এমএফইউ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














