ঠিকমতো কাজ করছেনা এরশাদের শরীরের কোন অর্গান
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৭-০৪ ২০:১৬:৫৫
জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা খুবই অবনতির দিকে গেছে এবং ঠিকমতো কাজ করছেনা তার শরীরের কোন অর্গান বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের
আজ বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জিএম কাদের।
কাদের বলেন, তার কিডনি ফাংশন পুরোপুরি চালু নয়। ফলে শরীরের বর্জ্যগুলো বের হতে পারছে না। এছাড়া তার ডাইজেস্টিভ সিস্টেমে সমস্যা দেখা দিয়েছে। শ্বাসকষ্টও বেড়েছে।’
তিনি বলেন, এই অবস্থায় অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেওয়ার পরও কাজ হচ্ছিল না। তখন ডাক্তাররা আমাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিলেন কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করতে হবে। তাই আজ বিকেল থেকে এরশাদকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে’ বলেন জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম তাদের।
জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে এরশাদকে নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছিল। গুজব ছড়ানো হচ্ছিল। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি খবর আমরা জানাব। ভালোমন্দ যা-ই হোক আমরা আপনাদের তাৎক্ষণিকভাবে জানাব।’
ব্রিফিংয়ে জিএম কাদের আরও বলেন, ‘সিঙ্গাপুরের ন্যাশনাল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। এরশাদের রিপোর্টগুলো ইমেইলে হাসপাতাল কর্তৃপক্ষকে পাঠানো হয়েছিল। সেখান থেকে বলা হয়েছে, রোগীর অবস্থা ভেরি ভেরি রিস্কি। এ অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই।’
এছাড়া আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর দেশের বিভিন্ন মসজিদে এরশাদের জন্য দোয়া কামনা করেছেন জিএম কাদের। পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোতে প্রার্থনা কামনা করা হয়েছে।
সানবিডি/ এমএফইউ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













