মশা নিধনে দুই সিটিকে ৪ দিন সময় দিল হাইকোর্ট
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-২৫ ১৬:২২:২১
রাজধানীতে ব্যাপকভাবে ছড়িযে ডেঙ্গু মশা নিধনে দুই সিটি করপোরেশনকে চারদিন সময় দিয়েছেন হাইকোর্ট। দুই সিটির পক্ষ থেকে তাদের প্রধান স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, তারা সমন্বিতভাবে ডোজ বাড়িয়ে মশা মারার কাজ করবেন।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
হাইকোর্টের শুনানিতে অংশ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শরীফ আহমেদ ও উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুনের আইনজীবীরা জানান, সমন্বিতভাবে মশা মারবে দুই সিটি। এজন্য প্রয়োজনে ডোজ বাড়িয়ে দেওয়া হবে। আগে যেখানে এক ডেজ দেওয়া হতো সেখানে তা বাড়িয়ে দুই ডোজ করা হবে। যেখানে দুই ডোজ ছিল সেখানে প্রয়োজনে চার ডোজ ওষুধ ছিটানো হবে। আর এজন্য তারা আদালতের কাছে চারদিন সময় চান।
তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সময় দেন। আদালত বলেন, ‘আমরা চাই মশা মরুক, আপনি তিনবার দেন আর পাঁচবার দেন সেইটা আপনাদের বিষয়।’






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













