মশার ওষুধ ইস্যুতে স্থানীয় সরকারের সচিবকে তলব
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-০১ ১৩:১০:২৩
এডিস মশা নির্মূলে নতুন ওষুধ আনার বিষয়ে কার্যকর সিদ্ধান্ত না নেয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে তলব করেছেন হাইকোর্ট।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদকে বৃহস্পতিবার দুপুর ২টায় আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে আজ এ আদেশ দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সায়রা ফাইরোজ।
রাজধানীতে ঢাকাতে ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার পর গণমাধ্যমে আসা প্রতিবেদন বিবেচনায় নিয়ে গত ১৪ জুলাই হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে রুলসহ অন্তর্বর্তী আদেশ দিয়েছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













