যাত্রীবাহী বাস থেকে ৩ লাখ চিংড়ি পোনা জব্দ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০১৯-০৮-০২ ১০:৪৭:৪৬


সীতাকুণ্ডের বট্টল পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ৩ লাখ নিষিদ্ধ চিংড়ি পোনা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১ আগস্ট) গভীর রাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায়।

ইউএনও মিল্টন রায় জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী উপকূলীয় এলাকা থেকে চিংড়ি পোনা ধরা ও সংরক্ষণ নিষিদ্ধ। বঙ্গোপসাগরের মোহনা ও উপকূলীয় এলাকা থেকে ধরা এ রকম ৩ লাখ চিংড়ি পোনা খুলনাগামী ‘বেপারী’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে জব্দ করা হয়েছে।

তিনি বলেন, জব্দ করা ৩ লাখ চিংড়ি পোনার মধ্যে ৭০ হাজার গলদা চিংড়ি পোনা মিঠা পানিতে এবং ২ লাখ ৩০ হাজার বাগদা চিংড়ি পোনা সমুদ্রের নোনা পানিতে অবমুক্ত করা হয়েছে। নিষিদ্ধ পোনা পরিবহনের দায়ে বাস চালক আবুল বশর (৪৫) কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপজেলা মৎস্য কর্মমর্তা শামীম আহমদ, জেলা পুলিশের সদস্যরা অংশ নেন।