১৩টি সিএম লাইসেন্স বাতিল করলো বিএসটিআই

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৮-০৭ ১৯:১৪:৩০


বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের মাধ্যমে খোলাবাজার হতে বিভিন্ন পণ্যের নমুনা ক্রয় করে ল্যাবে পরীক্ষা করে। পরীক্ষান্তে নিম্ম মান পাওয়ায় ১৩টি প্রতিষ্ঠানের সিএম লাইসেন্স বাতিল করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো

১. আকিজ ফুড এন্ড বেভারেজ লিঃ, বারবারিয়া, ধামরাই, ঢাকা। ঘি ফার্ম ফ্রেশ
২. শক্তি এডিবল প্রাঃ লিঃ, মনেহর, কালিবাড়ী বাজার, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। ফর্টিফাইড সয়াবিন অয়েল শক্তি, কিচেনা

৩. এ কে খান ফুড এন্ড বেভারেজ, ৫৩, সুলতানগঞ্জ, রায়ের বাজার, মোহাম্মদপুর, ঢাকা। ফর্টিফাইড সয়াবিন অয়েল সেফ

৪. বিসমিল্লাহ সল্ট ফ্যাক্টরী, টিনবাজার, পুরানবাজার, সদর, চাঁদপুর। আয়োডিণযুক্ত লবণ উট

৫. জনতা সল্ট মিল, টিনবাজার, পুরানবাজার, সদর, চাঁদপুর। আয়োডিণযুক্ত লবণ নজরুল

৬. জে কে ফুড প্রোডাঃ, সদর, ঝালকাঠি। লাচ্ছা সেমাই মদিনা

৭. মডার্ণ কসমেটিকস এন্ড হারবাল ইন্ডাস্ট্রিজ লিঃ, পুঠিয়া, রাজশাহী। স্কিন ক্রিম মডার্ণ

৮. । জি এম কেমিক্যাল ওয়ার্কস, সি-২৬১, বিসিক শি/ন, রাজশাহী। স্কিন ক্রিম জিএম

৯. নিউ চট্টলা (প্রাঃ) লিঃ, মুহুরীপাড়া, ২৪ উত্তর আগ্রাবাদ, চট্টগ্রাম। ঘি এরাবিয়ান স্পেশাল

১০. রেভেন ফুড কোম্পানী লিমিটেড, ৭/বি, তেজগাঁও শি/এ, ঢাকা। লাচ্ছা সেমাই রেভেন

১১. খাজানা মিঠাই লিঃ, ১৭/৪, কুনিপাড়া বাবলী, তেজগাঁও শি/এ, ঢাকা। লাচ্ছা সেমাই, ঘি ও চানাচুর খাজানা

নতুনভাবে লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে সংশ্লিষ্ট উৎপাদনকারী, সরবরাহকারী, পাইকারী ও খুচরা বিক্রেতাদের উক্ত পণ্যসমূহ বিক্রি-বিতরণ, সংরক্ষণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার হতে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো। একইসাথে বাজার হতে ঐসব পণ্য প্রত্যাহার করার জন্য অনুরোধ করা হলো এবং ভোক্তাসাধারণকে উক্ত পণ্যসমূহ ক্রয় হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।