শাহজালালে ৩০ টি স্বর্ণবারসহ ২ জাপানি নাগরিক আটক
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৮-০৮ ১৪:৩৪:৪৯
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এ শিফট কর্তৃক মালেশিয়া থেকে Air Asia এর AK 71 ফ্লাইট যোগে আগত ২ জন জাপানি নাগরিকের নিকট থেকে ৩০ টি স্বর্ণবার (১০ টি ১কেজি ওজনের ও ২০ টি ১০০গ্রাম ওজনের ) আটক করা হয় যার মোট ওজন ১২ কেজি।
যাত্রী দুই জনের নাম ১. Takeo Mimura পাসপোর্ট নং TR3577296 এবং ২. Shuichi Sato পাসপোর্ট নং TS 2378822 ।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক প্রেরিত গোপন সংবাদের মাধ্যমে কাস্টমস গোয়েন্দা দল জানতে পারে AK 71 বিমানে বুধবার রাতে আগত জাপানি যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে । এর প্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দা দল উক্ত ফ্লাইটে আগত যাত্রীদের দিকে নজর রাখে । এক পর্যায়ে যাত্রীদের শনাক্ত করা হয় এবং নজরদারীতে রাখা হয় । যাত্রীরা গ্রিন চ্যানেল অতিক্রম করার পর তাদের কাছে স্বর্ণ আছে কিনা জানতে চাওয়া হয় ।
যাত্রীরা স্বর্ণথাকার কথা অস্বীকার করলে তাদের ল্যাগেজ স্ক্যানিং করে কিছু না পাওয়ায় দেহ আর্চওয়ে করে ধাতব বস্তুর অস্হিত্বের সংকেত পাওয়া যায়। পরে ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্হার উপস্হিতিতে উক্ত ২ জন জাপানি নাগরিকের দেহ তল্লাশি করে উভয়ের হাফ প্যান্টের ভেতর দিকে বিশেষভাবে সেলাইকৃত পকেটে ৩০ টি স্বর্ণবার পাওয়া যায় যার মোট ওজন ১২ কেজি ।
উল্লেখ্য জাপানি নাগরিকের নিকট হতে চোরাচালানের স্বর্ণ উদ্ধারের বিষয়টি বাংলাদেশে এবারই প্রথম। আটককৃত স্বর্ণবার এর মোট মূল্য ৬ কোটি টাকা (প্রায়)।
আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং যাত্রীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













