ফরিদপুরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
জেলা প্রতিনিধি আপডেট: ২০১৯-০৮-২১ ১৪:৩৫:৪২
ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে জেলার ভাঙ্গা উপজেলার কালিবাড়ী বাজার থেকে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৮ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা কালিবাড়ী বাজার এলাকায় রবিবার রাতে অভিযান চালায়। কালিবাড়ী বাজারে অবস্থিত মুক্তা জুয়েলার্সের একটি দোকানের ভেতর থেকে মাদক ব্যবসায়ী সাজ্জাদ খান (২৬), আনোয়ার হোসেন (৩৫), সজল সাহা (১৯) ও রিপন কুমার দাসকে (২০) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৬২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে আটকরা জানান, দীর্ঘদিন ধরে তারা ইয়াবা ব্যবসা করে আসছেন। আটকদের সোমবার ভাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













