শোক দিবস উপলক্ষে বিডিসমাচারের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-২৪ ০০:১৬:৪০


জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় অনলাইন নিউজ পোর্টাল বিডিসমাচার ২৪ ডটকম এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) বিকাল ৩ টায় বিডিসমাচার এর প্রধান কার্যালয় রাজধানীর মতিঝিল আরামবাগে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
লোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মিজান মালিক।
বিডি সমাচার এর সম্পাদক ও প্রকাশক মোঃ মহসিন হোসেন এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বার্তা সংস্থা ইউএনবির মফস্বল সম্পাদক ও বাংলা বিভাগের প্রধান এবং বিডিসমাচার ২৪ ডটকম এর সম্পাদক মন্ডলীর সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিডি সমাচার এর উপদেষ্টা ও মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির প্রাক্তন ব্যক্তিগত সহকারী মোঃ মিজানুর রহমান, দৈনিক জনতার সিনিয়র ফটো সাংবাদিক, বিডি ফোকাস ২৪ ডটকম এর সম্পাদক ও এটিএনবাংলা টিভি চ্যানেলে “বিজনেস-ইন-বাংলাদেশ” প্রোগ্রাম নির্মাতা ফরিদ উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের ১০ নং ওয়ার্ড যুবলীগনেতা মোঃ আমিনুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার ক্রাইম রিপোর্টার কাজী ফয়সাল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ সেন্ট্রাল ‘ল’ কলেজ এর ছাত্রী বিষয়ক সম্পাদক নাছরিন আক্তার, স্বদেশ অর্থনীতির বার্তা সম্পাদক ফরিদ আহমেদ, দৈনিক আজকের দেশবার্তার রিপোর্টার ইসমাইল, বিডি সমাচার এর সিনিয়র স্টাফ রিপোর্টার আবু হাসান প্রধান, সাইফুল ইসলাম রানাসহ নেছার পাটওয়ারী, তুষার আহমেদ সবুজ এবং দৈনিক চাঁদপুর কণ্ঠের স্টাফ রিপোর্টার সানাউল হক।