বাস খাদে পড়ে নিহত ৮

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৮-২৪ ১৭:৩৮:৩৫


ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার ধুলদী রেল গেট এলাকায় ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে আটজন নিহত ও অন্তত ১৮ জন আহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঢাকা থেকে বরিশালগামী কমফোর্ট লাইন পরিবহনের বাসটি ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

ফরিদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিনজন নারী এবং পাঁচজন পুরুষ রয়েছেন।