সামনে বিয়ে, তাহলে আপনিই পড়ুন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-২৪ ১৬:৫৩:৫০
বিয়ের দিনটি নিয়ে ভাবেন না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। বিয়ের দিনটিকে নিয়ে কম বেশি সকল কনেই স্বপ্ন সাজান। ড্রিম ওয়েডিংয়ের স্বপ্ন থাকে অনেকেরই৷ তবে, সেই স্বপ্ন পূরণে অনেক সময়ই বাধ সাধে আপনার ওজন৷ কিন্তু, এখন ওজন কমানো হাতের মুঠোয়৷ নির্দিষ্ট টিপস ফলো করুন আর ফল পান হাতেনাতে৷ রইল ব্রাইডাল স্পেশাল ডায়েট প্ল্যান৷ যেটিকে মেনে হয়ে উঠুন আরও আকর্ষণীয়৷ শর্ট-টার্ম ডায়েট প্ল্যানটিতে থাকছে ফাইবার সমৃদ্ধ ফল, সবজি, মাংস, প্রোটিন ইত্যাদি৷
১) ফাইবার এবং পুষ্টিগুণে ভরপুর ফল, সবজি যোগ করে নিন ডায়েট চার্টে৷ যেগুলি ক্যালোরি বার্ণ করতে এবং ওজন কমাতে সাহায্য করবে৷
২) কার্বোহাইড্রেট এবং চিনির পরিমানকে কমিয়ে আনুন কিংবা সম্পূর্ণ বন্ধ করে দিন৷ জাঙ্ক ফুড এড়িয়ে চলুন৷
৩) প্রচুর পরিান জল খান৷ যার ফলে আপনি থাকবেন দিনভর তরতাজা৷ বাড়াবে মেটাবলিজম রেটকে৷ যেটি আপনার ওজন কমাতে সাহায্য করবে৷
৪) মদ্যপানের নেশা ত্যাগ করুন৷ কারণ, মদ্যপানের কারণে আপনার স্বাভাবিক রুটিনে ছেদ পড়ে৷
৫) ব্রেকফাস্ট কখনই বাদ দেবেন না৷ অনেকেই ওজন কমাতে গিয়ে ব্রেকফাস্ট করেন না৷ যেটি ক্ষতিকারক৷ তাই, মেটাবলিজমের হারকে সঠিক রাখতে অবশ্যই ব্রেকফাস্ট করুন৷
৬) সবসময় হাতের কাছে ছোটো খাটো স্ন্যাক্সস রাখুন৷ নির্দিষ্ট সময়ের ব্যবধানে খেতে থাকুন৷
৭) তবে, শুধুমাত্র ডায়েট প্ল্যানই নয়৷ নিজের মনের মত লুক পেতে ফিজিক্যাল এক্সসাইজও করতে পারেন৷
০৯) ধর্মীয় অনুশাসন মেনে চলুন।
এই ছোটো স্টেপগুলিকে ফলো করলেই বাজিমাত৷ শুধুমাত্র ওজন কমানোই নয়৷ আপনার পুরো লুক চেঞ্জ করে দিতে পারে এই ডায়েট চার্ট৷ নিয়ম মেনে ফলো করলেই পেতে পারেন হেলদি স্কিন, হেয়ার৷ যা আপনার ড্রিম ওয়েডিংয়ের স্বপ্নকে করে তুলতে পারে সাকসেসফুল৷ লাইফস্টাইলের এই সামান্য পরিবর্তনই বদলে দিতে পারে আপনার লুককে৷ তাই, ব্রাইডরা ফল পেতে মেনে চলুন এই ব্রাইডাল ডায়েট চার্ট৷






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














