আইএফআইসি ব্যাংকের রাইট শেয়ার ইস্যু সিদ্ধান্তে পরিবর্তন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-২৫ ১৩:২৯:২১
পুঁজিবাজারে তালিকাভু্ক্ত ব্যাংক খাতের আইএফআইসি ব্যাংক লিমিটেড পরিশোধিত মূলধন বৃদ্ধির লক্ষে রাইট শেয়ার ইস্যু সিদ্ধান্তে পরিবর্তনে এনেছে ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, নতুন সিদ্ধান্ত অনুসারে ব্যাংকটি ১:১ এর পরিবর্তে ১:৪ হারে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ বিদ্যমান প্রতি ৪টি শেয়ারের বিপরীতে ১টি শেয়ার ইস্যু করবে প্রতিষ্ঠানটি। আর এতে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ১০ অক্টোবর সকাল সাড়ে ১০টায় রাজধানী বেইলি রোডের অফিসার্স ক্লাবে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বন করা হয়েছে। ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি পাওয়া গেলে রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব বিএসইসিতে জমা দেওয়া হবে।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














