লভ্যাংশ পাঠিয়েছে ২ কোম্পানি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-২৬ ১৫:৪২:৫৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক একাউন্টে জমা করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, কোম্পানি দুটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন’র মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক একাউন্টে পাঠিয়েছে। আর যেসব বিনিয়োগকারির লভ্যাংশ ব্যাংকে পাঠানো সম্ভব হয়নি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের বর্তমান ঠিকানায় পাঠানো হয়েছে।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














