মূল্য বাড়লো স্মারক স্বর্ণ মুদ্রার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-২৬ ১৭:০৩:০৫


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০ উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত স্বর্ণ স্মারক মুদ্রার মূল্য পূনঃনির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়, ২২ ক্যারেট স্বর্ণে প্রস্তুতকৃত ১০ গ্রাম ওজনের প্রতিটি স্মারক মুদ্রার মূল্য ৪৫ হাজার টাকা স্থলে ৫০ হাজার টাকা এবং দু’টির মূল্য ৯০ হাজার টাকার স্থলে ১ লক্ষ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তি জানানো হয়, সর্বশেষ ৩১ মার্চ ২০১৬ ইং তারিখে প্রতিটি স্বর্ণ মুদ্রার মূল্য ৪৫ হাজার টাকা নির্ধারণ করা হয়। উক্ত সময়ের তুলনায় বর্তমান বাজারে স্বর্ণের মূল্য বেশী হওয়ায় প্রতিটি স্বর্ণ মুদ্রার মূল্য ৫০হাজার টাকায় পুনঃনির্ধারন করা হলো । যা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
সানবিডি/এসএস