নিস্পত্তি অসম্পন্ন ২ কোম্পানির শেয়ার কিনবে ডিএসই
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-২৮ ১২:৪৫:২৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস এবং সিলকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার মঙ্গলবার বিক্রয় করা হলেও তা কারিগরি ত্রুটির কারণে ওইদিন লেনদেন নিস্পত্তি (সেটেলম্যান্ট) হয়নি। যা বুধবার পুঁজিবাজার থেকে কিনে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সমন্বয় করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, জেনেক্স ইনফোসিসে বিক্রয়কৃত ২ হাজার ৬১০টি শেয়ার এবং সিলকো ফার্মাসিউটিক্যালসের ৩ হাজার ৬৪৬টি শেয়ার সেটেলম্যান্ট না হওয়ার কারনে ক্রেতাদের বিও হিসাবে যোগ হয়নি। এটি অনিচ্ছাকৃত এবং কারিগরি ত্রুটির কারনে হয়েছে। এ কারনে সেটেলম্যান্ট না হওয়া ওই ২ কোম্পানির শেয়ারগুলো ডিএসই কিনে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সমন্বয় করবে।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














