এরশাদ ছিলেন এদেশের মানুষের মনের রাজা – জি এম কাদের

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-৩১ ১৫:২১:০১


জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন এদেশের মানুষের মনের রাজা । আজীবন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে কাজ করেছেন। দেশ ও মানুষের অধিকারের প্রশ্নে কখনো আপোষ করেননি পল্লীবন্ধু এরশাদ।

তিনি বলেন, রাজনীতির চার ভাগের একভাগ সময়ে দেশ পরিচালনা করে উন্নয়নের অসামান্য র্কীতি গড়েছেন এরশাদ। আর বিরোধী দলীয় নেতা বা বিরোধী দলের সারিতে থেকেও গণমানুষের কল্যানে কাজ করেছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন এদেশের মানুষের মনের রাজা। তিনি দেশবাসীর অন্তর জয় করে অকৃত্রিম ভালোবাসা নিয়েই পুথিবী থেকে বিদায় নিয়েছেন। হুসেইন মুহম্মদ এরশাদ সব সময় দেশের মানুষের মনের ভাষা বুঝতেন। দেশের মানুষের মতামতের ওপর শ্রদ্ধা রেখেই দেশ পরিচালনা করছেন তিনি।

শনিবার (৩১শে আগষ্ট) দুপুরে জাতীয় পার্টি মহানগর দক্ষিণ এর সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে পার্টির কেন্দ্রীয় কার্যালয় (কারকরাইল) চত্বরে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর চেহলাম উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন গোলাম মোহাম্মদ কাদের।

এসময় তিনি আরো বলেন, সকল বিরোধী দলের বিরোধীতা উপেক্ষা করে হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেন। সকল বিরোধীতা অগ্রাহ্য করে জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য পাঠিয়েছিলেন তিনি। এখন দেশবাসী হুসেইন মুহম্মদ এরশাদের সকল কাজের সুফল ভোগ করছেন। পল্লীবন্ধু জনগনের কল্যানে অনেক স্বপ্নই বাস্তবায়ন করতে পারেননি। আমরা তাঁর স্বপ্ন বাস্তবায়ন করবো। আমরা পল্লীবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করবো।

পল্লীবন্ধু সব সময় দেশের হতদরিদ্র মানুষের পাশে ছিলেন, আমরাও তাঁর আদর্শে অনুপ্রাণীত হয়ে অসহায় মানুষের পাশে থাকবো। আমরা দেশের অবহেলিত মানুষের কল্যানে কর্মসূচি দিয়ে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রাজনীতি এগিয়ে নিয়ে যাবো।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাড. কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এস.এম ফয়সল চিশতী, সাহিদুর রহমান টেপা, সৈয়দ মোঃ আব্দুল মান্নান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাড. রেজাউল ইসলাম ভুইয়া, উপদেষ্টা- ড. মোঃ নূরুল আজহার। ভাইস চেয়ারম্যান- জহিরুল ইসলাম জহির, আরিফুর রহমান খান, সরদার শাহজাহান, হেনা খান পন্নি, জহিরুল আলম রুবেল। যুগ্ম-মহাসচিব- গোলাম মোহাম্মদ রাজু, শেখ আলমগীর হোসেন, মনিরুল ইসলাম মিলন, হাসিবুল ইসলাম জয়, অ্যাড. শাহিদা রহমান রিংকু, সুলতান আহমেদ সেলিম, সম্পাদক মন্ডলীর সদস্য- বীরমুক্তিযোদ্ধা মোঃ ইসহাক ভুইয়া, ফকরুল আহসান শাহজাদা, হারুন অর রশিদ, মোঃ আশরাফুজ্জামান খান, সুলতান মাহমুদ, সুজন দে, শারমিন পারভীন লিজা, অ্যাড. লাকী বেগম, আহাদ ইউ চৌধুরী শাহীন, হুমায়ুন খান, ইফতেকার আহসান হাসান, গোলাম মোস্তফা, সুমন আশরাফ, সৈয়দা পারভীন তারেক, হাফেজ ক্বারী ইছারুহুল্লা আসিফ, মিজানুর রহমান মিরু, মেহেজেবুন্নেছা টুম্পা। কেন্দ্রীয় নেতা- আব্দুস সাত্তার গালিব, মুহাম্মদ মাসুদুর রহমান মাসুদ, আব্দুস সাত্তার গালিব, অ্যাড. আবু তৈয়ব, নাজমুল খান, এনাম জয়নাল আবেদীন, ওমর আলী খান মান্নাফ, আবু সাদেক বাদল, অ্যাড. সেরনিয়াবাদ সেকেন্দার আলী, মির্জা ইকবাল, মঞ্জুরুল হক সাচ্চা, এম এ সোবহান, মাহবুবুর রহমান খসরু, রিতু নুর, হাসনা হেনা, মোমেনা বেগম, খুররাম ভুইয়া, তাসলিমা আকবর রুনা, জেসমিন নুর প্রিয়াংকা, এম এ হান্নান, আসমা আশরাফ। অঙ্গ সংগঠন নেতা- কামাল হোসেন, সমরেশ মন্ডল মানিক, আজিজুল হুদা সুমন, আরিফুল ইসলাম রুবেল, শেখ মোহাম্মদ শান্ত, নুরুজ্জামান, জাহাঙ্গীর আলম, মনির খান, সালাউদ্দিন প্রমুখ। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর চেহলাম উপলক্ষে রাজধানীর ৫১ টি এবং রংপুরে ৩৫টি সহ সারাদেশের সকল উপজেলা ও ইউনিয়নে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। খন্দকার দেলোয়ার জালালী জাতীয় পার্টি চেয়ারম্যান-