নর্দার্ন জেনারেলের ইজিএম ১৪ অক্টোবর
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-০১ ১২:৩৫:১২
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের নতুন নামকরণ সংক্রান্ত ইজিএম ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, নতুন নামকরণ সংক্রান্ত ইজিএম ওই দিন ইনস্টিটিউশন অব ডিপ্লমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিইবি) ভবনে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ সেপ্টেম্বর।
এর আগে কোম্পানিটিকে নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি বা আইডিআরএ।
কোম্পানিটির পূর্ব নাম নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে। নতুন নাম হল- ‘নর্দার্ন ইসলামি ইন্স্যুরেনন্স লিমিটেড’। কোম্পানিটি ইসলামি শরীয়াহ ভিত্তিতে বীমা ব্যবসা করতে চায় বলে এই নামকরণ।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














