৩ কোম্পানির লেনদেন শুরু সোমবার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-০১ ১৪:০০:৫৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে সোমবার। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, সিএমপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান এবং সিএমপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বার্ষিক সাধারন সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে এসব প্রতিষ্ঠানের রোববার লেনদেন বন্ধ রয়েছে। সোমবার এসব প্রতিষ্ঠানের লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

সান বিডি/এসকেএস