ঢাকা মেডিকেলে ডেঙ্গু জ্বরে নিরাপত্তা কর্মীর মৃত্যু

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-০২ ১৫:১৩:২০


ঢাকা মেডিকেল কলেজে হাসান ফকির (৪৫) নামে নিরাপত্তা কর্মী ডেঙ্গু জ্বরে মারা গেছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় তার মৃত্যু হয়।

মৃতের ভাতিজা আল মামুন জানান, হাসান ঢাকার চকবাজার এলাকায় পরিবারের সাথে থাকেন।মৃতা মদিনা গ্রুপের নিরাপওা কর্মি ছিলেন। গত পাঁচ ছয় দিন যাবত সে জ্বরে ভোগছিলেন। জ্বরের পরে ডাইরিয়াও দেখা দেয়।ডাইড়িয়া দেখা দেওয়ায় দ্রুত গত ৩০ আগষ্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।মেডিসিন বিভাগে চিকিৎসাধীন আজ সোমবার (২সেপ্টেম্বর) বেলা ১১ টা ৩২ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কলাতলা গ্রামের মৃত শাখাওয়াত হোসেনের ছেলে। মৃত হাসান মৃত্যু কালে রেখে যান তিন ছেলে, দুই মেয়ে, স্ত্রী সহ আত্মীয় স্বজন।