রোহিঙ্গা সমস্যায় সবাই ঐক্যবদ্ধ হতে হবে: নাসিম
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৯-০২ ১৬:১৩:০৫
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী মানবিক দায়ীত্ব থেকে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। এখন তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে হবে।সে জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
সোমবার রাজধানীর ইন্জিনিয়ারিং ইনস্টিটিউটশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্সয়ে ১৪ দল আয়োজিত উপমহাদেশের বাম প্রগতিশীল আন্দোলনের পথিকৃৎ, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা অধ্যাপক মোজাফফর আহমদের স্মরণ ও শোক সভায় তিনি আরও এসব কথা বলেন।
তিনি বলেন,রোহিঙ্গা নিয়ে যরা চক্রান্ত করছেন বন্ধ করুন। রোহিঙ্গা কোনো রাজনৈতিক ইসু নয়। ঐক্যের কারণে জঙ্গি দমন সম্ভব হয়েছে। আশাকরি রোহিঙ্গা সমস্যা সবাই ঐক্যবদ্ধভাবে সমাধান করতে পারব।
নাসিম বলেন, মুক্তিযুদ্ধকালিন বাংলাদেশ সরকারের উপদেষ্টা কমরেড মোজাফফর আহমদ, বঙ্গবন্ধুসহ মোজাফফর আহমদদের মতো দুরদর্শি নেতারা ছিলেন বলে দেশ স্বাধীন হয়েছিল। তারা ছিলেন সত্যিকারের দেশ প্রেমিক। তাই বঙ্গবন্ধুর কন্যা নিজ হাতে ফুল দিয়ে মোজাফফর আহমদকে শ্রদ্ধা জানান। মোজাফফর আহমদকে শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে ১৪ দল আরো ঐক্য বদ্ধ হয়েছে। বাম দলগুলোকেও দেশের স্বার্থে এক্যবদ্ধ হতে হবে।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ঐক্য না থাকলে কখনো টিকে থাকা বা কাজে সফলতা আসে না। ১৯৭১ এর ঐক্য স্বাধীনতা এনে দিয়েছে। ১৯৯০ সালের ঐক্য গণতন্ত্র এনে দিয়েছে। শেখ হাসিনার ডাকে আজকের মহা ঐক্য সোনার বাংলাদেশ উপহার দিবে।
আলোচনায় আরো অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মনজুর আহমেদ, সাংবাদিক, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, কমরেড পঙ্কজ ভট্টাচার্জ, রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, সহীদ নূরুল আম্বিয়া, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














