রবির সাথে জেনেক্সের চুক্তির অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-০৩ ১১:০৫:১১


পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস লিমেটেডের পরিচালনা পর্ষদ টেলিযোগাযোগ খাতের রবি আজিয়াটার সাথে চুক্তির অনুমোদন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি আইএসপি লাইসেন্সের মাধ্যমে রবি গ্রাহকদের কাছে অফার এবং মাল্টি প্লে সেবা দেয়ার জন্য ৫ বছর মেয়াদে একটি চুক্তি করবে। এ চুক্তির ফলে কোম্পানির মোট আয় বাড়িয়ে তুলবে।

সান বিডি/এসকেএস