ম্যারিকো বাংলাদেশের নগদ লভ্যাংশ প্রেরণ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-০৩ ১৩:৫৪:০৯


পুঁজিবাজারে তালিবাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড মোট ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ পাঠিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ৩১ মার্চ ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য চূড়ান্ত ৫০ শতাংশ এবং প্রথম প্রান্তিক (মার্চ’১৯-জুন’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে ঘোষিত ২৫০ শতাংশ অন্তবর্তীকালীন ডিভিডেন্ডসহ মোট ৩০০ শতাংশ লভ্যাংশ প্রদান করা হয়েছে। বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্স নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমের মাধ্যমে কোম্পানিটি তার শেয়ারহোল্ডারদের অ্যাকাউন্টে এ লভ্যাংশ পাঠিয়েছে।

সান বিডি/এসকেএস