সেন্ট্রাল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা শেয়ার হস্তান্তরের ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-০৫ ১৩:১২:৫০
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা মো. আবু তাহের চৌধুরীর হাতে নিজ প্রতিষ্ঠানের মোট ৯ লাখ ৩২ হাজার ১৩৬টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে তার মেয়ে ড. জাহানারা আরজুকে উপহার স্বরূপ ৮ লাখ শেয়ার হস্তান্তর করবেন তিনি। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার হস্তান্তর সম্পন্ন করবেন।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














