১১ কোটি টাকা ব্যয়ে ৩টি ফ্লোর কিনবে তাকাফুল ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-০৮ ১১:৩৯:২৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩টি ফ্লোর স্পেস ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ঢাকার ফকিরাপুলের ডিআইটি এক্সটেনশন রোডে অবস্থিত মনির টাওয়ারের ৫ম, ৬ষ্ট ও ৭ম ফ্লোর ক্রয় করবে। প্রতিটা ফ্লোর ৩ হাজার ৪৫০ ফিট অর্থাৎ এই তিনটি ফ্লোরের মোট আয়াতন ১০ হাজার ৩৫০ ফিট। তিনটি ফ্লোরের মধ্যে ৫ম ফ্লোর গাড়ি পার্কিংয়ের জন্য বরাদ্ধ রাখা হয়েছে।
এই তিনটি ফ্লোর ক্রয়ে রেজিষ্ট্রেশনসহ কোম্পানিটির ব্যয় হবে ১১ কোটি ৪১ লাখ ৪১ হাজার ৪৩৬ টাকা।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














