বিএসআরএম গ্রুপের ২ কোম্পানির বোর্ড সভা ১৬ সেপ্টেম্বর
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-০৮ ১২:৩২:৫১
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম গ্রুপের বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস এবং বিএসআরএম স্টিলসের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওই দিন বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের বোর্ড সভা বিকাল ৫টায় এবং বিএসআরএম স্টিলসের বোর্ড সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। উভয় কোম্পানির বোর্ড সভায় ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
আগের বছর বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস এবং বিএসআরএম স্টিলস শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














