রানার অটোমোবাইলসের বোর্ড সভা ১৬ সেপ্টেম্বর

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-০৮ ১৩:১০:৫২


পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বিকাল ২.৩৫টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির বোর্ড সভায় ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

পুঁজিবাজারে তালিকাভুক্তির পর এবারই প্রথম কোম্পানিটি লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত বোর্ড সভা করবে। এর আগে চলতি বছরের ২১ মে কোম্পানিটির লেনদেন শুরু হয় পুঁজিবাজারে।

সান বিডি/এসকেএস