ফেডারেল ইন্সুরেন্সের পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-০৯ ১২:০২:৫০


পুঁজিবাজারের তালিকাভুক্ত ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক জসিম উদ্দিন শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঘোষণা অনুযায়ী এই পরিচালক নিজ প্রতিষ্ঠানের ১ লাখ ১২ হাজার ৯০০ শেয়ার ক্রয় করবেন। বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার ক্রয় শেষ করবেন তিনি।

সান বিডি/এসকেএস