ইবনে সিনার বোর্ড সভা ১৯ সেপ্টেম্বর

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-০৯ ১২:৪৯:৩৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা লিমিটেড পরিচালনা পর্ষদের বোর্ড সভা ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইবনে সিনার বোর্ড সভা ওই দিন  বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে।

সান বিডি/এসকেএস