আইএফআইসি ব্যাংক স্পট মার্কেটে যাচ্ছে বৃহস্পতিবার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-১১ ১২:১১:৫৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আইএফআইসি ব্যাংক লিমিটেড বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ১৬ সেপ্টেম্বর, সোমবার কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ১২ ও ১৫ সেপ্টেম্বর স্পট মার্কেটে হবে এ কোম্পানির লেনদেন। এসময় ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ১৬ সেপ্টেম্বর, সোমবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














