`বন্ড মার্কেট ও শেয়ারবাজারের উন্নয়নে কাজ করবে বিশ্বব্যাংক’

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০৯-১২ ২১:৫০:৪৫


বন্ড মার্কেট ও শেয়ারবাজারের উন্নয়নে বিশ্বব্যাংক কাজ করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ব্যাংকিং খাতে যে পরামর্শ দেওয়ার দরকার, তা দিচ্ছে বিশ্বব্যাংক। আমরা এগুলো সংশোধনে কাজ করছি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলানগরে নিজ কার্যালয়ে বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালক জুবিদা খেরুস অ্যালাউয়্যার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।

মুস্তফা কামাল বলেন, আমি পুঁজিবাজার নিয়ে বসবো। সেইদিন আপনারাও বসবেন। সেইদিন তারা যদি একটা প্রমাণ করতে পারে, সরকার তাদের পক্ষে ছিল না বা আমরা তাদের বিপক্ষে।

পুঁজিবাজারে ভালো কোম্পানি আনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারে ভালো ভালো কোম্পানি আমরা দেবো। সরকারি যেসব কোম্পানি ভালো করছে, তাদের পুঁজিবাজারে দেওয়ার চেষ্টা করবো।

মন্ত্রী এও বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে পজেটিভলি আলাপ করেছি। বিশ্বব্যাংক আরও ভালোভাবে উন্নয়ন কাজে সহায়তা করতে প্রস্তুত। তবে এটা নির্ভর করে আমাদের ক্যাপাসিটির ওপরে। আমাদের ক্যাপাসিটি আরও বৃদ্ধি করতে হবে। আমাদের আরও সামনে যেতে হবে। আমাদের আরও শক্তি ব্যয় করতে হবে।