ছয় ব্যক্তি ও ১২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএসইসি!
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৯-১২ ২০:২৭:০৮
পুৃঁজিবাজারের তালিকাভুক্ত ১২টি কোম্পানির শেয়ার কারসাজির অভিযোগ ছয় ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএসইসি। আজ বৃহস্পতিবার বিএসইসির ৬৯৬তম নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোঃ সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ১২টি হল- মুন্নু সিরামিকস, মুন্নু জুট স্টাফলার্স, ইউনাইটেড পাওয়ার জেনারেশনস, ভিএফএস থ্রেড ডাইং, আইপিডিসি ফাইন্যান্স, এসএস স্টিল, ইনটেক লি:, সায়হাম টেক্সটাইলস, সায়হাম কটন মিলস, রূপালি লাইফ ইন্স্যুরেন্স, আইসিবি ও ডাচ-বাংলা ব্যাংক।
তদন্ত কমিটির তদন্তে ওই ১২টি কোম্পানির শেয়ার লেনদেনে বিভিন্ন অনিয়মের মধ্যে উঠে এসেছে। এরমধ্যে রয়েছে- আগেই মূল্য সংবেদনশীল তথ্য প্রাপ্তির ভিত্তিতে লেনদেন, বাজার কারসাজি, সিরিজ অব ট্রেডিং, আচরণবিধি লঙ্ঘন, অতিরিক্ত ঋণ প্রদান, অটো ক্লাইন্ট ট্রেড, আর্থিক প্রতিবেদনে অনিয়ম, শর্ট সেলিং ও সার্কুলার টেডিং। এসবের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও কর্মরত ব্যক্তিবর্গ সিকিউরিটিজ আইন ও বিধিমালা পরিপালনে ব্যত্যয় ঘটিয়েছে। 
আইন ও বিধিমালা পরিপালন ব্যত্যয়ের কারনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত প্রতিবেদনটি এনফোর্সমেন্ট বিভাগে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এছাড়া তদন্ত প্রতিবেদন অনুযায়ি পরবর্তী আইনগত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের তহবিল উত্তোলন, স্থানান্তর ও লিংক অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার স্থানান্তর বন্ধ থাকবে। তবে সেকেন্ডারি মার্কেটে নিয়মিতভাবে শেয়ার লেনদেন করতে পারবে।
১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান হচ্ছে- বিশ্বজিত দাস ও তার স্ত্রী, কাজী মো: শাহাদাত হোসাইন, বিঅ্যান্ডবিএস ট্রেড ইন্টারন্যাশনাল, মো: সাইফ উল্লাহ, হোসাম মো: সিরাজ, এএসএস আহাসান হাবিব চৌধুরী, মো. লুৎফুল গনি টিটো ও তার স্ত্রী এবং তার মালিকানাধীন সাতরং এগ্রো ফিশারিজ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














