ঢাকা ব্যাংকের উদ্যোক্তার শেয়ার ক্রয়ের ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-১৫ ১২:৪৬:৫৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ঢাকা ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, ঢাকা ব্যাংকের একজন উদ্যোক্তা মিসেস রাখি দাস গুপ্তা ৩ লাখ ৮৫ হাজার শেয়ার কিনবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বর্তমান বাজারমূল্যে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার কিনবেন তিনি।

সান বিডি/এসকেএস