সোমবার স্পট মার্কেটে যাচ্ছে আরএসআরএম স্টিল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-১৫ ১৩:১২:৩৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (আরএসআরএম স্টিল) সোমবার স্পট মার্কেটে যাচ্ছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ১৮ সেপ্টেম্বর, বুধবার কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ১৬ ও ১৭ সেপ্টেম্বর স্পট মার্কেটে হবে এ কোম্পানির লেনদেন। এসময় ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ১৮ সেপ্টেম্বর, বুধবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।

সান বিডি/এসকেএস