২৫ সেপ্টেম্বর পেনিনসুলার বোর্ড সভা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-১৫ ১৪:৫২:৫২


পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওই দিন বেলা সাড়ে ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে।

সান বিডি/এসকেএস