৩ কোম্পানির বোর্ড সভা বিকেলে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-১৬ ১০:৩৫:৩১
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ (১৬ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি ৩টি হলো : বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিলস এবং রানার অটোমোবাইল।
কোম্পানি ৩টির মধ্যে বিএসআরএম লিমিটেডের বিকাল ৫টায়, বিএসআরএম স্টিলসের বিকাল ৪টায় এবং রানার অটোমোবাইলসের বোর্ড সভা বিকাল ২.৩৫টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানি ৩টির বোর্ড সভায় ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














