২২ সেপ্টেম্বর ইয়াকিন পলিমারের ৩ কোটি শেয়ার লক ফ্রি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-১৬ ১০:৪১:৪৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইয়াকিন পলিমারের উদ্যোক্তা/পরিচালক এবং উদ্যোক্তা/পরিচালক ও ১০ শতাংশ বা তার বেশি শেয়ারধারনকারীদের হস্তান্তরকৃত ৩ কোটি ২ লাখ ৫০ হাজার শেয়ার আগামি ২২ সেপ্টেম্বর ব্রিকয়যোগ্য (লক ফ্রি) হবে। ডিএসই ও কোম্পানির প্রসপেক্টাস সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির আইপিও পূর্ব ৩ কোটি ৯০ লাখ শেয়ার ছিল। এরমধ্যে উদ্যোক্তা/পরিচালকদের ১ কোটি ৪০ লাখ ২৭ হাজার ৫০০টি এবং উদ্যোক্তা/পরিচালক ও ১০ শতাংশ বা তার বেশি শেয়ারধারনকারীদের হস্তান্তরকৃত শেয়ার ছিল ১ কোটি ৬২ লাখ ২২ হাজার ৫০০টি। এসব শেয়ার ৩ বছর লক-ইন যোগ্য। যে ৩ বছরের মেয়াদ আগামি ২১ সেপ্টেম্বর পূর্ণ হচ্ছে। যাতে আগামি ২২ সেপ্টেম্বর শেয়ারগুলো বিক্রয়যোগ্য হবে।
পাবলিক ইস্যু রুলস অনুযায়ি, উদ্যোক্তা/পরিচালক ও ১০ শতাংশ বা তার বেশি শেয়ারধারনকারীদের জন্য ৩ বছর লক-ইন প্রযোজ্য হবে। এছাড়া উদ্যোক্তা/পরিচালক ও ১০ শতাংশ বা তার বেশি শেয়ারধারনকারীদের হস্তান্তরকৃত শেয়ারে লক-ইন ৩ বছর, আইপিও অনুমোদনের ৪ বছর পূর্বে ইস্যুকৃত শেয়ারে ১ বছর, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডের ক্ষেত্রে ১ বছর ও বাকি অন্যসব শেয়ারে ২ বছর লক-ইন রাখা হবে। যা কোম্পানির লেনদেনের প্রথম দিন থেকে হিসাবযোগ্য।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














