ফার্স্ট ফাইন্যান্সের এজিএম স্থগিত

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-১৬ ১২:০৬:৪১


পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা, কোম্পানিটির ২৬তম এজিএম আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে কোম্পানিটির এজিএম স্থগিত করা হয়েছে।

এজিএমের নতুন তারিখ, সময় পরবর্তী নোটিশের মাধ্যমে বিনিয়োগকারীদের অবহিত করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

সান বিডি/এসকেএস