সার্কিট ব্রেকার ছাড়া লেনদেন করছে ৩ কোম্পানি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-১৭ ১১:৩৩:০৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস, বিএসআরএম লিমিটেড এবং বিএসআরএম স্টীলস লিমিটেডের শেয়ার লেনদেনে আজ কোনো সার্কিট ব্রেকার দেয়া হয়নি। ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দেয়ার কারণে নিয়মানুযায়ী এসব কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো লিমিট দেয়া হয়নি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রানার অটোমোবাইলস লিমিটেড:
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৮-২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড দেয়ার সুপারিশ করেছে। আলোচিত সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.০৭ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ৪.৯০ টাকা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৬৫.৪৯ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৬৭ টাকা।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ নভেম্বর সকাল ১১টায় ট্রাস্ট মিলনায়তন, ঢাকায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
বিএসআরএম লিমিটেড:
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৮-২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সুপারিশ করেছে। আলোচিত সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.৮৮ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ১১.৭৭ টাকা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৯৭.৪৬ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩৯.৬৩ টাকা।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর বেলা ১২টায় স্মরণীকা কমিউনিটি সেন্টার, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২৭ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
বিএসআরএম স্টীলস লিমিটেড:
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৮-২০১৯ হিসাব বছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সুপারিশ করেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৬০ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ৪.৭৯ টাকা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫৫.৫৮ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১২.৪৩ টাকা (নেগেটিভ) ।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর সকার সাড়ে ৯টায় স্মরণীকা কমিউনিটি সেন্টার, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২৭ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














