একীভুত হচ্ছে বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিল মিলস

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৯-১৭ ১১:৪৭:১৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম লিমিটেড) ও অ-তালিকাভুক্ত বিএসআরএম স্টিল মিলস লিমিটেডকে (বিএসআরএম এসএমএল) একীভুতকরন করার সিদ্ধান্ত নিয়েছে। যা শেয়ারহোল্ডারদের সম্মতি ও উচ্চ-আদালতের অনুমোদন সাপেক্ষ বাস্তবায়ন হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিএসআরএম লিমিটেড বর্তমানে বিএসআরএম এসএমএল এর ৪৪.৯৭ শতাংশ শেয়ার ধারন করছে। এ অবস্থায় বিএসআরএম লিমিটেডের পরিচালনা পর্ষদ শতভাগ শেয়ার অধিগ্রহনের সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বিএসআরএম এসএমএল তালিকাভুক্ত বিএসআরএম লিমিটেডের সঙ্গে একীভুতকরন হবে। এরজন্য বাকি ৫৫.০৩ শতাংশের বিপরীতে শেয়ার ইস্যু করা হবে।

একীভূতকরনের লক্ষ্যে বিএসআরএম লিমিটেড এরইমধ্যে ভ্যালুয়ার নিয়োগ দিয়েছে। যারা বিএসআরএম এসএমএলের দর ও শেয়ার ইস্যুর পরিমাণ মূল্যায়ন করবে।

সান বিডি/এসকেএস