২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে বুধবার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-১৭ ১৩:৪৯:৩১


পুঁজিবাজারে তালিকাভুক্ত নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল পলিমার লিমিটেড বুধবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ২২ সেপ্টেম্বর, রোববার কোম্পানিগুলোর বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ১৮ ও ১৯ সেপ্টেম্বর স্পট মার্কেটে হবে এসব কোম্পানিগুলোর শেয়ার লেনদেন।

এ সময়ে ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ২২ সেপ্টেম্বর, রোববার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।

সান বিডি/এসকেএস