নতুন ঠিকানায় লংকাবাংলা ইনভেস্টমেন্টস

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-১৭ ২১:০৭:১৯


ঠিকানা পরিবর্তন করেছে দেশের অন্যতম মার্চেন্ট ব্যাংক লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড। প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিস আগামী ১লা অক্টোবর থেকে বনানীতে চলে যাচ্ছে।

কোম্পানি সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

কোম্পানিটির কর্পোরেট অফিস ছিল সিটি সেন্টার, লেভেল-২৪, ৯০/১, মতিঝিল সি/এ, ঢাকা-১০০০ এ। আগামী ১ লা অক্টোবর থেকে কোম্পানির কর্পোরেট অফিস হবে এশিউরেন্স নাজির টাওয়ার, ৬৫/বি, লেভেল-৬, কামাল আতাতুর্ক এভিনিউ, ঢাকা-১২১৩।