২ কোম্পানির বোর্ড সভা বিকেলে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-১৮ ১০:২০:১৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইভেন্স টেক্সটাইল এবং আরগন ডেনিমস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে । কোম্পানিগুলোর সভায় ৩০ জুন, ২০১৯ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইভেন্স টেক্সটাইলের বোর্ড সভা ১৮ সেপ্টেম্বর, বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে।
আরগন ডেনিমসের বোর্ড সভা ১৮ সেপ্টেম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














