মুন্নু জুট ও সিরামিকের শেয়ার কারসাজির প্রতিবেদন দাখিলের নির্দেশ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-১৮ ১৬:১০:২৩
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে মুন্নু জুট স্টাফলার্স ও মুন্নু সিরামিকের শেয়ার কারসাজি সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন আগামি ১৪ কার্যদিবসের মধ্যে দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৯৭তম সভায় এ নির্দেশনা দেয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কমিশন মুন্নু জুট স্টাফলার্স ও মুন্নু সিরামিকের শেয়ার কারসাজির বিষয়ে ডিএসই লিস্টিং রেগুলেশনস, ২০১৫ এর ৫৪ (১) অনুযায়ি পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করবে। যা আগামি ১৪ কার্যদিবসের মধ্যে দেওয়ার জন্য সময় বেধেঁ দিয়েছে।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














