সিআইপি কার্ড পেলেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-১৮ ১৯:৩৫:১২


বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে অবদানের জন্য মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল সিআইপি কার্ড পেয়েছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৭ সালের জন্য তাকে এই সিআইপি কার্ড দেওয়া হয়েছে।

বুধবার ইন্টারকন্টিনেন্টাল হোটেল বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এক অনুষ্ঠানে মোস্তফা কামালের হাতে এই সিআইপি কার্ড তুলে দেন।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ এবং এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম উপস্থিত ছিলেন ।
সানবিডি/ঢাকা/এসএস