৩ কোম্পানির বোর্ড সভা বিকেলে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-১৯ ১০:২৩:৩১
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভা বিকেলে অনুষ্ঠিত হবে। এগুলো হলো: ইস্টার্ন হাউজিং, এপেক্স ফুটওয়্যার এবং ইবনে সিনা লিমিটেড। কোম্পানিগুলোর সভায় ৩০ জুন, ২০১৯ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইস্টার্ন হাউজিংয়ের বোর্ড সভা ১৯ সেপ্টেম্বর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে।
এপেক্স ফুটওয়্যারের বোর্ড সভা ১৯ সেপ্টেম্বর, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে।
ইবনে সিনার বোর্ড সভা ১৯ সেপ্টেম্বর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














