সার্কিট ব্রেকার ছাড়া লেনদেন করছে ২ কোম্পানি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-১৯ ১১:৫৮:১০
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইভেন্স টেক্সটাইল এবং আরগন ডেনিমস লিমিটেডের শেয়ার লেনদেনে আজ কোনো সার্কিট ব্রেকার দেয়া হয়নি। ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দেয়ার কারণে নিয়মানুযায়ী এসব কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো লিমিট দেয়া হয়নি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ইভেন্স টেক্সটাইল লিমিটেড:
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৮-২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ১২ শতাংশ ডিভিডেন্ড দেয়ার সুপারিশ করেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.০৭ টাকা। শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫.৩২ টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.৪৯ টাকা।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৩ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
আরগন ডেনিমস লিমিটেড:
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৮-২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড দেয়ার সুপারিশ করেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.০৬ টাকা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৭.৯৩ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩.১৯ টাকা।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৩ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














