কেডিএস এক্সেসরিজের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-১৯ ১৪:১৩:৩৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কেডিএস এক্সেসরিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসেল) রেটিং অনুযায়ী, প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ+’ আর স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৯ পর্যন্ত নিরিক্ষিত এবং অন্যান্য আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই রেটিং করা হয়েছে।

সান বিডি/এসকেএস